বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক চেয়ারম্যানের শ্রদ্ধা
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ০৯:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংকে সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কাজী ছানাউল হক।
বৃহস্পতিবার (২৪ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, মহাব্যবস্থাপক মো. শওকত আলী খান, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

