সংগীতশিল্পী পিজিতের আর্তনাদ

সংগীতশিল্পী পিজিতের আর্তনাদ

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৩:২০

চট্টগ্রামের জন প্রিয় ব্যান্ড দল ‘চাটগা’র ভোকাল পিজিত প্রসেঞ্জিত মহাজন। জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বেড়েও উঠেছেন সেখানে।চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় তার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।

‘উই ওয়ান্ট জাস্টিস’ উল্লেখ করে স্যোশাল মিডিয়ায় সঙ্গীতাঙ্গনসহ সবার সহযোগিতা চেয়ে তিনি লেখেন: ‘আমাকে যদি মেরেও ফেলে আমার সংগীতের আর মিডিয়ার মানুষরা এই মানুষগুলোকে ছাড় দেবেন না। আমাদের থাকার জায়গা এই বৃষ্টি, করোনার দিনে কেন খোলা আকাশে হবে? আর সবচেয়ে কষ্টের ব্যাপার- কে দেখেছে আগুন দিতে? প্রশাসন এটা জিজ্ঞাসা করতে করতেই মানুষকে ক্লান্ত করে ফেলছে।

এ ঘটনায় দুঃখ ভারাক্রান্ত হয়ে তিনি আরও লেখেন, আমার বাবার শেষ সম্বল, আমার মায়ের হাজারো স্মৃতির, বাবার তীলে তীলে কষ্টের টাকায় গড়া বাড়িটা ছাই করে দিয়েছে আগুন জ্বালিয়ে, তখন আর ক্যারিয়ার, ইমেজ, এসব ভেবে বসে থাকলে নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে।দিন-রাত ২৪ ঘণ্টা গ্রামে পড়ে আছি। ঢাকায় নিজের এতগুলো কাজ ফেলে আইন, আদালত নিয়ে দৌড়াচ্ছি একা। বিধাতা তুমি সহায় হও- আমি এই দেশের নাগরিক, দেশের প্রতিটি বিপদ-আপদে আমরা শিল্পীরা আগে যাই। শীত বস্ত্রের জন্য বিনা পারিশ্রমিকে গান গেয়েছি, ক্যানসার রোগীর জন্য গেয়েছি, বন্যার জন্য গেয়েছি…’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রানীরহাট পুলিশ ক্যাম্পের কাছেই অবস্থিত হিন্দুপাড়ায় তার বাড়ি। গত ১০ জুন মধ্যরাতে দুষ্কৃতিকারীরা জালিয়ে দেয় পিজিতের গ্রামের বাড়ি। এ ঘটনায় কোর্টে মামলাও করেন তিনি। তার ধারণা পূর্ব শত্রুতার জেরেই এমন কাণ্ড ঘটানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading