শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ২০:৪৫

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে লক্ষীপুর-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন শপথ গ্রহণ করেছেন।

সোমবার, ২৮ জুন সংসদ ভবনের শপথ কক্ষে নুর উদ্দিন চৌধুরী নয়নকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান এমপি এবং এ কে এম শাহাজাহান কামাল এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading