করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬ হাজার ৫ জন

করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬ হাজার ৫ জন
ফাইল ছবি

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১০:২৫

সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। একইদিনে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (২৯ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৯ লাখ ৪৫ হাজার ৩১৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৪৮৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৮২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৮৪৯ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৩২৯ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার জন। মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ২০৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading