ব্লক মার্কেটে ৪১ কোম্পানির ৩৫ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ২০:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ জুন) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ৪০ হাজার ৫৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৪৭ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফনিক্স ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ফার্মা ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রবি ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামিক ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, কেডিএস অ্যাক্সেসরিজ, কেপিপিএল, লংকাবাংলা ফিন্যান্স, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস, পূরবী জেনারেল ইন্স্যুরেনন্স, আরডি ফুড, রেকিট বেনকিজার, রেনেটা, রবি, রূপালী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

