বৃহস্পতিবার বন্ধ পুঁজিবাজার
উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১২:৩০
বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
সূত্রে জানা গেছে, আগামীকাল ১ জুলাই ব্যাংক হলিডে। যে কারণে সকল ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংক হলিডে থাকার কারণে আগামীকাল পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
আগামী রবিবার (৪ জুলাই) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

