টপটেন লুজারের শীর্ষে মুন্নু ফেব্রিক্স
উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৬:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ জুন) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯২৯ বারে ২৭ লাখ ৮৭ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৪৯ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার প্রেসেসিং লিমিটেড । আজ কোম্পানিটির দর ১১ টাকা ৬০ পয়সা বা ৬.৭৫ শতাংশ কমেছে।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৩.৯২ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারিইস্ট ফিন্যান্স, জেনেক্স ইনফোসিস, ফাইন ফুডস, রহিম টেক্সটাইল, হাক্কানি পাল্প, সোনারগাঁও টেক্সটাইল ও ডেসকো লিমিটেড।

