ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলমান থাকবে: তাপস

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলমান থাকবে: তাপস

উত্তরদক্ষিণ|বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ২২:৩৫

ডেঙ্গুর প্রকোপ গত বছরের চাইতে এবার একটু বেড়েছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এলাকায় চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার ডিএসসিসির ৩৬নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তাপস বলেন, আমাদের নিজস্ব দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলাম। এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দিয়েছি। বর্তমানে আমরা মোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যার ফলও আমরা পাওয়া আরম্ভ করেছি।

গতকাল ( মঙ্গলবার) আমরা যে খবর নিয়েছি, তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হতে শুরু করেছে। আমরা আশাবাদী চলমান চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারব এবং জনগণের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ হতে আমরা মুক্ত হতে পারব। আমাদের এই অভিযান চলমান থাকবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading