লকডাউন: ঢাকায় ১৪ দিনে গ্রেপ্তার নয় হাজার

লকডাউন: ঢাকায় ১৪ দিনে গ্রেপ্তার নয় হাজার

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ২২:৪৫

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে গত পহেলা জুলাই থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছিল সরকার। প্রথমে ৭ দিনের জন্য হলেও পরবর্তীতে তা বেড়ে আরও ৭ দিন করা হয়েছিল। আজ (১৪ জুলাই) মধ্যরাত থেকে সেই লকডাউন শিথিল করা হয়েছে। এ দু সপ্তাহে (১৪ দিন) বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৯ হাজার দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে জরিমানা করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা। আর বিধি-নিষেধ অমান্য করায় ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার ১৩৯টি মামলা দায়ের করে। ট্রাফিক বিভাগের মামলায় জরিমানার পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০টাকা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, এ সময় সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে বিভিন্ন অযুহাতে বাইরে বের হওয়ায় রাজধানীতে মোট ৯ হাজার ২ জন গ্রেপ্তার করা হয়েছে। এসময় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, কঠোর বিধি-নিষেধের ১৪তম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। এদিন বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৫ জনকে ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৭৪৪ টি গাড়ি থেকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading