সূচকের ব্যাপক উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচকের ব্যাপক উত্থানে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৫:৪০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জুলাই) সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সূত্র-ডিএসই।

সূত্রের তথ্য মতে, বৃহস্পতিবার (১৫ জুলাই) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৭.৩৫ পয়েন্টে। যা ডিএসইর ইতিহাসে সাড়ে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএসইর সূচক ছিল ৬ হাজার ৩০৬.৮৬ পয়েন্টে। এদিকে শরিয়া সূচক ৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৩৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৪.৯০ পয়েন্টে।

আজ (বৃহস্পতিবার) ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকার বেশি। এদিন লেনদেন শেষে ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭০টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত আছে ২৬টির।

দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৭৩.১২ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯৯৯৫.২২ পয়েন্টে। এছাড়া, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২৭.৮৬ পয়েন্টে।

এদিন সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২১টির, দর কমেছে ২২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

সিএসইতে ৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading