দ্বিতীয় প্রান্তিক প্রকাশ প্রগতি ইন্স্যুরেন্সের
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১১:৪০
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ।
গত বৃহস্পতিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২ টাকা ৫ পয়সা ছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়ায় ১ টাকা ৮৫ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৩৬ পয়সা, যা গত বছর ৪ টাকা ৫৬ পয়সা ছিল।

