ঈদে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
উত্তরদক্ষিণ| সোমবার, ১৯ জুলাই ২০২১| আপডেট ১৩:৪০
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে এবার ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। আগামী ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৩ দিন ঈদের ছুটির কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে। এরপর ২ দিন (শুক্র ও শনি) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পুঁজিবাজার একটানা ৫ দিন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৫ দিন সরকারী সব অফিস-আদালতের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে। আগামী ২৫ জুলাই (রবিবার) থেকে পুঁজিবাজার খুলতে পারে। যদিও বিষয়টি ব্যাংক খোলা থাকা না-থাকার উপর নির্ভর করছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ (বিএসইসি)’র নির্দেশনা অনুসারে ব্যাংক খোলা থাকলেই পুঁজিবাজার খোলা থাকবে। সেক্ষেত্রে পুঁজিবাজারে লেনদেনর সময় হবে ব্যাংকিং সময়ের আধা ঘণ্টা কম। অর্থাৎ ব্যাংকিং সময় যদি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত হয়, তাহলে পুঁজিবাজারে লেনদেনর সময় হবে ১০টা থেকে বেলা ২-৩০টা পর্যন্ত।

