গত সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স

গত সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স

উত্তরদক্ষিণ| সোমবার, ১৯ জুলাই ২০২১| আপডেট ১৬:০০

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৯ জুলাই) মূল্য সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ হাজার ৪০০ পয়েন্ট অতিক্রম করে ইতিহাসের সর্বোচ্চ স্থানে উঠেছে। যা সূচকটি চালুর সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। সূত্র-ডিএসই।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসই’তে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০১ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading