দর বাড়ার শীর্ষে বারাকা পতেঙ্গা

দর বাড়ার শীর্ষে বারাকা পতেঙ্গা

উত্তরদক্ষিণ| সোমবার, ১৯ জুলাই ২০২১| আপডেট ১৭:০০ 

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৯ জুলাই) দর বাড়ার শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সূত্র-ডিএসই।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১০১ বারে ৭ হাজার ৩২টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স,নর্দার্ণ ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading