মূল্য সংবেদনশীল তথ্য নেই সেন্ট্রাল ফার্মার

মূল্য সংবেদনশীল তথ্য নেই সেন্ট্রাল ফার্মার

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১১:৩৫

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানিটি। খবর-ডিএসই।

এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ০২ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪.৭০ টাকায়। আর ২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.৫০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading