মাধুরীর স্বামী ডা.নেনে চিনতেনই না তারকা মাধুরীকে!

মাধুরীর স্বামী ডা.নেনে চিনতেনই না তারকা মাধুরীকে!

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:৩০

বলিউড তারকা মাধুরী দীক্ষিতের স্বর্ণযুগে তাকে চিনতেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে একজন ভারতীয় তাকে চিনবেন না এটা মানা কষ্টকরই বটে। আর এমনটাই ঘটেছিল স্বয়ং মাধুরীর স্বামীর ক্ষেত্রেই।

১৯৯৯ সালে মাধুরী যখন তার ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করছেন, ওই সময়েই সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় ডা. শ্রীরাম নেনেকে। বিয়ের পরপরই সোজা যুক্তরাষ্ট্রে চলে যান মাধুরী। তাই তখন অনেকেরই অজানা ছিল কিভাবে ওই বিয়ে হয়েছিল।
পরবর্তীতে ২০১৬ সালে ছোটপর্দায় অনুপম খেরের টক শোতে হাজির হয়ে মাধুরীর নিজের বিয়ের প্রসঙ্গে সবাইকে জানিয়েছিলেন। মাধুরীর ভাষায়, তার ছোট ভাই একবার বেশ পরিকল্পনা করেই একটি পার্টির ব্যবস্থা করেছিল। সেখানেই গোপনে ডা.নেনে ও তার পরিবারকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মাধুরী এসবের কিছুই জানতেন না। পরে পার্টিতে শ্রীরামের সঙ্গে মাধুরীর আলাপ করিয়ে দিয়েছিলেন তার ভাই।
ওই অনুষ্ঠানে মাধুরী জানান, প্রথম আলাপেই তিনি মুগ্ধ হয়েছিলেন নেনেকে দেখে। কারণ প্রথমত ডা.নেনে তার নামই শোনেননি এর আগে। তাই তারকা হিসেবে নয়, তার চোখে ব্যক্তি হিসেবে মাধুরী কেমন তা প্রাধান্য পেয়েছিল। মাধুরী বলেন, সর্বক্ষণ আমাকে যে তারকা হিসেবে দেখা হতো, সেই ব্যাপারটার থেকেও যেন মুক্তি পেয়েছিলাম। এই ব্যাপারটাই সবচাইতে ভালো লেগেছিল আমার।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading