শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিগগিরই
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৭:০৫
শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া ১৬তম মৌখিক পরীক্ষা লকডাউন শেষ হওয়ার পর শুরু হওয়ার কথা । বেশিরভাগ প্রার্থীর ভাইভা পরীক্ষা শেষ হয়ে গেলেও সরকার ঘোষিত লকডাউনের কারণে তা স্থগিত করা হয়।
এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল বলেন, আগামীকাল (১০ আগস্ট) লকডাউন উঠে যাচ্ছে। এর মধ্যে সচিব বদলি হয়েছেন। লকডাউন উঠে গেলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যখনই সিদ্ধান্ত হবে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে।’
এর আগে করোনার ঊর্ধ্বগামী সংক্রমণের কারণে সরকার লকডাউন ঘোষণা করলে গত ৩ এপ্রিল ভাইভা স্থগিত ঘোষণা করা হয়।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৪ এপ্রিল থেকে ১৬তম নিবন্ধনের ভাইভা পরীক্ষা স্থগিত করা হয়। চলমান লকডাউনের মেয়াদ আগামী ১০ আগস্ট শেষ হবে।
ইউডি/কেএস

