টানা ৬ কর্মদিবস উত্থানের পর দরপতন পুঁজিবাজারে

টানা ৬ কর্মদিবস উত্থানের পর দরপতন পুঁজিবাজারে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৫:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ কর্মদিবস উত্থানের পর মঙ্গলবার (১০ আগস্ট) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। খবর-ডিএসই ও সিএসই।

মঙ্গলবার ডিএসইতে ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন তুলনায় ৯৯ কোটি ৩৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। যাখানে সোমবার (৯ আগস্ট) ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসই সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

ইউডি/তাঅ

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading