দর পতনের শীর্ষে ঢাকা ডাইয়িং

দর পতনের শীর্ষে ঢাকা ডাইয়িং

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৬: ২৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় মঙ্গলবার (১০ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৩টির বা ৫৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইংয়ের। খবর-ডিএসই।

সোমবার (৯ আগস্ট) লেনদেন শেষে ঢাকা ডাইংয়ের ক্লোজিং দর ছিল ২৬ টাকা ৭০ পয়সায়। মঙ্গলবার (১০ আগস্ট) লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮.৬১ শতাংশ। এর মাধ্যমে ঢাকা ডাইং ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, এএফসি এগ্রো, বিকন ফার্মা, পেপার প্রসেসিং, সোনালী পেপার, সালভো কেমিক্যাল, ফাইন ফুডস এবং নুরানি ডাইংয়ের শেয়ার দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading