করোনা: কুষ্টিয়ায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮০

করোনা: কুষ্টিয়ায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮০

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১২:১৭

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনৃ করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।

বুধবার (১১ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে ১৫৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩২ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন। গত দেড় মাসের মধ্যে কুষ্টিয়াতে আজকেই সর্বনিম্ন ৩ জনের মৃত্যু হলো। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তারা মারা যান।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২০ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৬১% শতাংশ।

লকডাউন শিথিল হওয়ায় সরকারি বিধি-নিষেধ মেনে জেলার ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, হোটেল রেস্টুরেন্ট খোলা হয়েছে। সরকারি নিয়ম মেনে চলছে গণপরিবহনসহ সবধরনের যানবাহন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading