দর বৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার
উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ১৬:০৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৩৬.৮৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে শাহজিবাজার পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) শাহজিবাজার পাওয়ারেরক্লোজিং দর ছিল ৮১ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শাহজিবাজার পাওয়ার ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন, মেট্রো স্পিনিং, এইচআর টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স, আনলিমা ইয়ার্ন, মন্নু এগ্রো, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং সিটি জেনারেল ইন্সুরেন্সের দর বেড়েছে।

