দর পতনের শীর্ষে জুট স্পিনিং

দর পতনের শীর্ষে জুট স্পিনিং

উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ১৬:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির বা ৫৭.৭৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) জুট স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ১৭৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬৫ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৯০ পয়সা বা ৬.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে জুট স্পিনিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার, আল-আরাফা ইসলামি ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বে-লিজিং, প্রিমিয়ার সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল এবং রূপালী ব্যাংক দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading