বোনাস বিওতে পাঠিয়েছে এনসিসি ব্যাংক
উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ১৬:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। খবর-সিডিবিএল। কোম্পানিটি ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৮ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে এনসিসি ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।

