সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৫:২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’তে সব ধরনের মূল্য সূচক কমেছে। একই সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।
বৃহস্পতিবার ডিএসইতে ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৪৬ কোটি ৬৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে। ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।

