মুজিব শতবর্ষ উপলক্ষে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিব শতবর্ষ উপলক্ষে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ২০:৩০

মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের উদ্যোগে আজ বেলা ১১ টায় হল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর মাইনুল হাসান চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, হলের সাবেক প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, শাহজালাল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ অহিদুল আলম, সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. নুর হোসাইনসহ আবাসিক শিক্ষক ও হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বৃক্ষরোপনের প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বৃক্ষরাজি পরিবেশের ভারসাম্য রক্ষা তথা প্রাণীকূলের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ করে থাকে। বৃক্ষ পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানবকূলের জীবন ধারণের জন্য প্রাত্যহিক জীবনে অপরিসীম ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বৃক্ষরোপনের সাথে সাথে এর নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখতে হবে। উপাচার্য নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ এবং নিয়মিত বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার ব্যাপারে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
মুজিব শতবর্ষ উপলক্ষে চবি সোহরাওয়ার্দী হলে উপাচার্য একটি গামারি গাছের চারা রোপন করেন। উল্লেখ্য, এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৮০ টি চারা রোপন করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading