সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৫:৩৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ আগস্ট) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৪৩ কোটি ১২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭০ কোটি ৭৬ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৫১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, দর কমেছে ২৫১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।খবর-ডিএসই।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১২০ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading