কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতা জারি

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতা জারি

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৭:০৫

ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপ্পি বলেছেন, কাবুল বিমানবন্দরে ‘যেকোন সময়’ সন্ত্রাসী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিমানবন্দরটিতে ‘উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার ওই এলাকা থেকে দূরে থাকার ব্যাপারে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।

হেপ্পি টাইমস রেডিও’কে বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে- বিশ্বাস যোগ্য সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। মানুষের জীবনের জন্য চরম হুমকির এ হামলা যেকোন মুহূর্তে চালানো হতে পারে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading