বলিউডে রাশমিকার প্রথম সিনেমা ‘মিশন মজনু’

বলিউডে রাশমিকার প্রথম সিনেমা ‘মিশন মজনু’

উত্তরদক্ষিণ| রবিবার, ২৯ আগস্ট ২০২১| আপডেট ১৮:৩০

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ।

শনিবার (২৮ আগস্ট) ‘মিশন মজনু’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটে রাশমিকার একটি ছবি পোস্ট করে দৃশ্যধারণের সমাপ্তির বিষয়টি জানানো হয়। সম্প্রতি তার এই প্রথম মিশন শেষ করছেন ‘গীতা গোবিন্দম’ নায়িকা।

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করে সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘তুমি সত্যিকারের সৈনিক। অনেক মজার সময় ছিল, ধন্যবাদ, শিগগির আবার দেখা হবে।’ উত্তরে রাশমিকা লিখেছেন, ‘সিদ্ধার্থ তুমি সত্যিই অনেক চমৎকার মানুষ। তোমার সঙ্গে কাজ করে সত্যিই অনেক মজা পেয়েছি। আমিই ধন্য।’

‘মিশন মজনু’ সিনেমার প্রেক্ষাপট ১৯৭০ সাল। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প তৈরি। সিনেমায় একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ। সিনেমাটি পরিচালনা করছেন শান্তনু বাগচী। প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading