সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১১:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১ সেপ্টেম্বর) মূল্য সূচকের বড় উত্থানে চলছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশে নেওয়া প্রায় ৬২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ৮৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭০ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২৬ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading