করোনা: রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

করোনা: রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৩:৩৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুইজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দুইজন এবং নওগাঁর একজন রোগী রয়েছেন। এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন। এছাড়া আগস্ট মাসে মৃতের সংখ্যা ছিল ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৪৫ জন।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading