‘বিগ বস ১৩’বিজয়ী সিদ্ধার্থ আর নেই

‘বিগ বস ১৩’বিজয়ী সিদ্ধার্থ আর নেই

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৬:০০

মারা গেছেন অভিনেতা ও বিগ বসের প্রাক্তন বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর দ্রুত মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়ি থেকে হাসপাতাল নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সকালে ম্যাসিভ হার্ট অ‌্যাটাকে আক্রান্ত হন সিদ্ধার্থ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিকের মাধ‌্যমে অভিনয়ে নাম লেখান সিদ্ধার্থ। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘বালিকা বধূ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন। এতে শিবরাজ অলোক শেখর চরিত্র রূপায়ন করেন তিনি।

২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন। ‘বিগ বস ১৩’-এর বিজয়ী হন সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো উপস্থাপনা করেছেন তিনি।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading