দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার

দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬৩.৫৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সমতা লেদারের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার (১ সেপ্টেম্বর) সমতা লেদারের ক্লোজিং দর ছিল ১৪২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সমতা লেদার ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইনের ৯.৯৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৯০ শতাংশ, হাক্কানী পাল্পের ৯.৮৯ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৮০ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৬৬ শতাংশ, মন্নু সিরামিকের ৯.৩২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৩০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৮.৮৭ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ৮.২৮ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading