বন্যায় নিউ জার্সিতে ৯ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

বন্যায় নিউ জার্সিতে ৯ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৭:১০

ক্রান্তীয় ঝড় আইডা’র কারণে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয়রা অনেকেই তাদের বাড়ির জলমগ্ন বেইজমেন্টে আটকা পড়েছেন। বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকেও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা তাদের নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও একে ‘আবহাওয়াজনিত ঐতিহাসিহ ঘটনা’ অ্যাখ্যা দিয়েছেন।

আইডার কারণে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে কেবল এক ঘণ্টাতেই অন্তত ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। নিউ জার্সির শহর পাসাইকের মেয়র হেক্টর লরা সিএনএনকে বলেন, বন্যা ভাসিয়ে নিয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে বয়স ৭০ এর ঘরে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিউ ইয়র্ক শহরে ২ বছরের এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে, এদের অনেকেই বাড়ির বেইজমেন্টে আটকা পড়েছিলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়িঘর ও সাবওয়ে স্টেশনে পানি ঢুকতে এবং একাধিক সড়কে বন্যার পানি দেখা গেছে। নিউ ইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি জানান, বন্যা এত ভয়াবহ রূপ নেবে তা ধারণা করেননি তিনি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading