করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১১:২০
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ১ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে। আইসিইউতে ৯ জনসহ মোট ১৫০ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৬৭৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০৭.২১ শতাংশ।
কেএস

