ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫৩

ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫৩

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১২:১০

রাজধানীতে বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এ সময় ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading