করোনা: বিশ্বে প্রাণ গেলো ২৪ ঘণ্টায় ৮৪৪৫ জনের

করোনা: বিশ্বে প্রাণ গেলো ২৪ ঘণ্টায় ৮৪৪৫ জনের

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ০৯:৫০

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ মানুষের।

শনিবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৫১ হাজার ২৫৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৬৪৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৮৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৪৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৮৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬৩৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ২২ হাজার ১২৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫ হাজার ২৯৩ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ইন্ডিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৭২ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৬৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading