করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১০:২৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা উপসর্গ ছিলো আট জনের। আর করোনা পজিটিভ ছিলো একজনের।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর সংখ্যা বিগত কয়েকদিন কম থাকলেও এখন আবার বাড়ছে। বর্তমানে আইসিইউতে ১২ জনসহ মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading