নারীর অংশগ্রহণ না থাকলে তালেবান সরকারকে সহযোগিতা করবে না: তুরস্ক

নারীর অংশগ্রহণ না থাকলে তালেবান সরকারকে সহযোগিতা করবে না: তুরস্ক

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১০:০৫

সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত না করলে আফগানিস্তানের তালেবান সরকারকে কোনো সহযোগিতা দেবে না তুরস্ক।

রবিবার (২৬ সেপ্টেম্বর )আমেরিকান টেলিভিশন চ্যনেল সিবিএসকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।এরদোয়ান জানিয়েছেন, কাবুল বিমানবন্দর পরিচালনায় কোনো চুক্তিতে যাওয়ার আগে তালেবান সরকারকে আরও বেশি অন্তর্ভূক্তিমূলক হতে হবে।

গত আগস্টে কাবুল বিমানবন্দর পরিচালনায় তালেবানকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল তুরস্ক।

এরদোয়ান বলেছেন, ‘আফগানিস্তানের সরকার অন্তর্ভূক্তিমূলক নয়, এতে বিভিন্ন গোষ্ঠীকে গ্রহণ করা হচ্ছে না। এই বিষয়টি নিয়ে যতদিন প্রশ্ন থাকবে ততদিন আমরা আফগানিস্তানে হাজির হব না। তবে তাদের সরকার যদি আরও অন্তর্ভূক্তিমূলক হয়, তাহলে তুর্কি হিসেবে আমরা সেখানে হাজির হতে পারি।’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সক্রিয়ভাবে আফগানিস্তানে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রত্যাশা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন নারীরা সক্রিয় হবে তখন আমরা তাদের সহযোগিতা করতে পারব।’

ইঊডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading