লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৬:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা । কোম্পানিটির ১১৭ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ১১১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকার। ১০৯ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, বিবিএস কেবলস এবং ম্যাকসন স্পিনিং।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading