এইচএসসির আগে অভিনয় থেকে বিরতি নেবেন দীঘি

এইচএসসির আগে অভিনয় থেকে বিরতি নেবেন দীঘি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৯:০০

উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে হাতে থাকা সিনেমার শুটিং সামলে কিছুদিনের জন্য বিরতি নেবেন হালের উঠতি নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি; পরীক্ষা শেষে আরও বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানালেন তিনি।

২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার; রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় বসছেন দীঘি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি জানান, বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও পরীক্ষার বিষয়টি মাথায় রেখে তিনি এখনও শিডিউল দেননি। হাতে থাকা সিনেমার শুটিং শেষ করে পরীক্ষার আগে কিছুদিনের জন্য বিরতিতে যাবেন তিনি।

শুটিং ও এইচএসসির পড়াশোনার সমন্বয় করছেন কীভাবে?-এমন প্রশ্নের জবাবে শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘি বলেন, “আমি চেষ্টা করছি, এক্সামের আগে যতটুকু সময় আমি কাজে দিতে চাচ্ছি সেই সময়ের মধ্যে কাজগুলো শেষ করার কিংবা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। “তারপর এক্সামের জন্য কিছুদিনের ছুটি তো লাগবেই; এক্সামের পরে আবার হয়তোবা জয়েন করা হবে।”

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading