ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৩:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালকেরা মোট কোম্পানির ২৮ লাখ ২৫ হাজার শেয়ার বেচবে। খবর- কোম্পানি।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক অবশরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২৭ লাখ ৩৯ হাজার ৫৬৭টি শেয়ার আছে। কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক ৫ লাখ ৭০ হাজার শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১৪ লাখ ৩৭ হাজার ৯টি শেয়ার আছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক সানম্যান সোয়েটার্স ৩ লাখ ৮০ হাজার শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১২ লাখ ৪৩ হাজার ৯৪৯টি শেয়ার আছে। এই পরিচালকেরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

