করোনা: ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

করোনা: ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ১৮:১০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৫৩১ জন।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৮৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগে ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্য হয়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading