দ্বিতীয়বারের মত মা হলেন নেহা ধুপিয়া

দ্বিতীয়বারের মত মা হলেন নেহা ধুপিয়া

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫৫

আবারো মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রথম সন্তান জন্মের দুই বছর পর অঙ্গাদ বেদি ও নেহা ধুপিয়া দম্পতির ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান।

রবিবার (৩ অক্টোবর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নেহা। খুশির এ খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নেহার বর অঙ্গাদ বেদি। তিনি লিখেন—‘আমাদের মেয়ে মেহের এখন বড় হয়ে গেল। তাকে কেউ আর বাচ্চা বলতে পারবে না। ঈশ্বরের আশীর্বাদে নেহা পুত্রসন্তানের জন্ম দিয়েছে। মা-ছেলে দু’জনেই সুস্থ আছে।’

গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবর জানান নেহা।

২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গাদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া। নয়া দিল্লির গুরুদুয়ারায় শিখ রীতিতে এ জুটির বিয়ে হয়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনেকটা গোপনেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা। একই বছরের ১৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading