পালিয়ে যাওয়া ৪৭ রোহিঙ্গাকে ভাসানচরে ফেরানো হল

পালিয়ে যাওয়া ৪৭ রোহিঙ্গাকে ভাসানচরে ফেরানো হল

উত্তরদক্ষিণ।বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৫৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণদ্বীপে আটকা পড়া ৪৭ রোহিঙ্গাকে তিনদিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তাদেরকে আবার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ২৫ শিশু, ১২ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, “গত রবিবার ভাসানচর থেকে ৪৭ রোহিঙ্গা নদীপথে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় নৌকার মাঝি তাদেরকে ৩৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প স্বর্ণদ্বীপে একটি বাগানের মধ্যে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

“খবর পেয়ে সোমবার রাতে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর পাশের সন্দীপ থেকে কোস্টগার্ডের একটি দল স্বর্ণদ্বীপ গিয়ে রোহিঙ্গাদেরকে শুকনো খাবার ও পানি সরবরাহ করে।”

এরপর গতকাল মঙ্গলবার রাতে ভাসানচর থেকে কোস্টগার্ডের একটি দল ট্রলার নিয়ে রোহিঙ্গাদের ফেরত আনতে স্বর্ণদ্বীপ যায়। কিন্তু নদীতে ভাটা থাকার কারণে রাতে রোহিঙ্গাদের নিয়ে ফেরা সম্ভব হয়নি বলে জানান শহীদুল।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading