‘ডিভোর্সড’ নোবেল!

‘ডিভোর্সড’ নোবেল!
নোবেল

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৫০

সংগীতশিল্পী নোবেলের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছেন নোবেল নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি শুধু লিখেন ‘ডিভোর্সড’।

কয়েক মাস ধরে স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে আলাদা থাকছিলেন এ তরুণ গায়ক। কয়েক মাস আগে সন্তানের বাবা হচ্ছেন এমন ঘোষণা দেওয়ার পর স্ত্রী সালসাবিল জানান, তিনি মা হচ্ছেন না। নোবেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তারা আলাদা থাকছেন।

বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত স্ট্যাটাস যাচাইয়ের জন্য নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এর কিছুদিন পরে গেল আগস্টে বান্দরবানে ঘুরতে গিয়ে হোটেলে ঝামেলা তৈরি করেন নোবেল। ওই সময় সালসাবিল ছাড়া অন্য এক নারীর সঙ্গে ছবি দেন। যাকে তিনি স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। এ ঘটনায় নোবেলের সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন সালসাবিল।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। এরপর থেকে নিকেতনের একটি ফ্ল্যাটে থাকতেন তারা।

প্রসঙ্গত, ভারতীয় জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের মাধ্যমে আলোচনায় আসেন নোবেল। কিন্তু এরপর থেকে একের পর এক সমালোচনায় ভাসেন মাঈনুল আহসান নোবেল। শুরুতে জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে বিতর্কিত হন। এরপর জেমসসহ দেশের বিভিন্ন সংগীতশিল্পীদের নিয়ে মন্তব্য করে ক্ষমাও চান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading