সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। খবর-ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৮৪ কোটি ৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৮১ কোটি ২৬ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৮ পয়েন্ট কমে ২১ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading