দর বাড়ার শীর্ষে রয়েছে এনআরবিসি ব্যাংক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
খবর-ডিএসই।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪৯ বারে ৫৭ লাখ ৫২ হাজার ৬টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৭.৬৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৭.৩২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, ইনটেক, অ্যাডভেন্ট ফার্মা, সাউথবাংলা ব্যাংক, বিকন ফার্মা, ন্যাশনাল হাউজিং ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

