দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডেলটা লাইফ

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডেলটা লাইফ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৩৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২৩.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস সোমবার ডেলটা লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৯৪ টাকা ৯০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১৩ টাকা ১০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডেলটা লাইফ ইন্সুরেন্সের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৮.৫১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.৭৫ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৯৯ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৪.১৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.৯৯ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৩.৭২ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.৬১ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.২৪ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৩.২০ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading