রোনালদোতে রক্ষা ম্যানইউর

রোনালদোতে রক্ষা ম্যানইউর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৩২

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হেরে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে এসে ঘরের মাঠে বুধবার ( ২০ অক্টোবর) রাতে হোঁচট খেতে যাচ্ছিলো রেড ডেভিলসরা।

আটালান্টার বিপক্ষে ২৮ মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। এরপর মার্কাস রাশফোর্ড, হ্যারি ম্যাগুইর ও ক্রিস্টিয়নো রোনালদোর গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ম্যানইউ। তাদের তিনটি গোলই এসেছে দ্বিতীয়র্ধে।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানইউ। ৪ পয়েন্ট করে নিয়ে আটালান্টা দ্বিতীয় ও ভিয়ারিয়াল তৃতীয় স্থানে আছে। প্রথম ম্যাচে ম্যানইউকে হারানো ইয়াং বয়েজ ৩ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে রোনালদো-রাশফোর্ডরা। এ সময় আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। এর ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেরিহ দেমিরাল। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরততে যায় তারা।

বিরতির পর অবশ্য আর জালের নাগাল পায়নি আটালান্টা। অন্যদিকে ওলে ‍গুনার শুলসারের শিষ্যরা তিন-তিনবার বল জালে জড়ায়।

বিরতির পর ৫৩ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে ব্যবধান কমান। ৭৫ মিনিটে হ্যারি ম্যাগুইরের গোলে ফেরে সমতা। আর ৮১ মিনিটে হেডে গোল করে ম্যানইউকে জেতান ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময় বাম দিক থেকে লুক শ’র ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে মাথা লাগিয়ে বল জালে জড়িয়ে ম্যানইউকে জেতান সিআর৭।

ইউডি।সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading