করোনা: বিশ্বে আরও ৭ হাজার মানুষের মৃত্যু
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৪৫
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ১৯৪ জন মানুষ মারা গেছেন। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৪৫ হাজার ২০৫ জন।
শুক্রবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখ ৬১ হাজার ২৯০ জনের। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৮৮০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৪ লাখ ৫৪ হাজার ২৩৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৫৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫৩ হাজার ৭৪৭ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ইন্ডিয়াতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১ জনের। মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

